রবিবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলোনয়তনে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে এবং উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি খুলনার উপ পরিচালক কৃষিবিদ নজরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশিক্ষণ অফিসার মহাদেব চন্দ্র সানা, অতিরিক্ত উপ পরিচালক তহিদহিন ভূইয়া, সহকারী কমিশনার ভূমি ইফতেখারুল ইসলাম শামীম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়,উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মনিরুল হুদা, মেডিকেল অফিসার ডা ইব্রাহিম গাজী, সমবায় কর্মকর্তা হুমায়ুন কবির, প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা,উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠানে বক্তারা বলেন, উপজেলার ১০ ইউনিয়ন ও পৌরসভার কৃষক-কৃষানীদের আধুনিক কৃষি উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ফিল্ড স্কুল গুরুত্বপূর্ণ ভুমিকা কাজ করবে। এ স্কুলের মাধ্যমে কৃষকদের বিভিন্ন ফল-ফসলের উপর উন্নত প্রশিক্ষণ দেয়া হবে। তাদের একতাবদ্ধ রাখতে সমবায় ভিত্তিক সমিতির সদস্য করা হবে। কৃষি প্রযুক্তি ব্যবহার করে কম খরচে অধিক ফল-ফসল উৎপাদন করতে পারবে। তরুন কৃষি উদ্যোক্তা তৈরি করে সমাজ থেকে বেকারত্ব দুরিকরনে ভুমিকা পালন করবে এই ফিল্ড স্কুল।